শালবনী গ্রামে স্বামীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্ত্রীকে সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত - The News Lion

শালবনী গ্রামে স্বামীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্ত্রীকে সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত

 


দি নিউজ লায়নঃ   বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র নাথ মাহাতো। তার বয়স ৪৫ বছর, বাড়ি গড় শালবনী গ্রামে। অভিযোগ তার স্ত্রী পুষ্প মাহাতো তার স্বামী জিতেন্দ্র মাহাতো কে ধারালো কিছু দিয়ে আঘাত করে।  অভিযোগ  এর পর কাউকে কিছু না জানিয়ে পুষ্প মাহাতো তার স্বামী জিতেন্দ্র মাহাতো কে ঝাড়গ্রাম হাসপাতলে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করার জন্য নির্দেশ দেয়। 


কলকাতা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হওয়ার সময় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে জিতেন্দ্র মাহাতো মারা যায় ।শুক্রবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রামবাসীরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। গ্রামবাসীদের অভিযোগ জিতেন্দ্র কে তার স্ত্রী খুন করেছে। গ্রামের এক যুবকের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। তাই পুষ্প মাহাতো কে গ্রেপ্তার করতে হবে। জিতেন্দ্র মাহাতো র ভাইপো তার  কাকাকে  তার কাকিমা খুন করেছে বলে তার কাকিমার নামে ঝাড়গ্রাম থানায়  খুন করার অভিযোগ করে। 


এরপর পুলিশ আশ্বাস দেয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। ঝাড়গ্রাম থানার পুলিশ পুষ্প মাহাতো কে গ্রেফতার করেছে ও অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শনিবার স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রী পুষ্প মাহাতো কে ঝাড়্গ্রাম জেলা আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক অভিযুক্ত পুষ্প মাহাতো কে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন ।ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ঝাড়গ্রামের গড় শালবনী গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.